নজর বিডি

বিল চান্দায় মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে নৌ ভ্রমণ অনুষ্ঠিত।

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিল চান্দায় আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এক মনোরম নৌ ভ্রমণের আয়োজন করে মুকসুদপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ নৌ ভ্রমণ দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম। নৌ ভ্রমণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ক্রীড়া সম্পাদক বাবুল শেক, কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশসহ ক্লাবের সদস্য নুর আলম শেক, কামরুল মিয়া ও সোহেল শেক প্রমুখ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চান্দার বিল সবুজে ঘেরা পরিবেশ, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশের শান্ত গ্রামীণ আবহ সাংবাদিকদের আনন্দ বাড়িয়ে দেয় দ্বিগুণ। নৌ ভ্রমণে অংশগ্রহণকারীরা প্রকৃতির সান্নিধ্যে এক অনন্য মুহূর্ত কাটান এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সৌহার্দ্যমূলক কার্যক্রম উপভোগ করেন।   স্থানীয় সাংবাদিকরা জানান, এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিল চান্দায় মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে নৌ ভ্রমণ অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিল চান্দায় আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এক মনোরম নৌ ভ্রমণের আয়োজন করে মুকসুদপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ নৌ ভ্রমণ দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম। নৌ ভ্রমণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ক্রীড়া সম্পাদক বাবুল শেক, কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশসহ ক্লাবের সদস্য নুর আলম শেক, কামরুল মিয়া ও সোহেল শেক প্রমুখ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চান্দার বিল সবুজে ঘেরা পরিবেশ, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশের শান্ত গ্রামীণ আবহ সাংবাদিকদের আনন্দ বাড়িয়ে দেয় দ্বিগুণ। নৌ ভ্রমণে অংশগ্রহণকারীরা প্রকৃতির সান্নিধ্যে এক অনন্য মুহূর্ত কাটান এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সৌহার্দ্যমূলক কার্যক্রম উপভোগ করেন।   স্থানীয় সাংবাদিকরা জানান, এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত