প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহে বের হয়েছিলেন চ্যানেল এস এর সাংবাদিক তরিকুল ইসলাম (৩৮)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সরাসরি সম্প্রচারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
[caption id="attachment_14370" align="alignnone" width="345"]
ডাকসু নির্বাচনে সংবাদ লাইভশেষে সাংবাদিকের মৃত্যু[/caption]
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
তরিকুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। তিনি উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় চ্যানেল এস প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন পান্নাসহ সহকর্মী ও স্বজনেরা। রাত ৯টায় উত্তরা ৩ নম্বর সেক্টরের মীর মুগ্ধ মঞ্চে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানায় পাঠানো হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন