নজর বিডি

ছয় দফা দাবিতে তেজগাঁও সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ

কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এর আগে আন্দোলনরতরা ঘোষণা দিয়েছিলেন যে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন কারিগরি ছাত্র আন্দোলন, যেখানে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় কার্যকর করা, তাদের পদবি পরিবর্তন ও চাকরিচ্যুত করা।
২. ২০২১ সালে রাতারাতি নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।
৩. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু ও ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম।
৪. উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৫. কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বন্ধ, দক্ষ জনবল দিয়ে শূন্য পদ পূরণ এবং শিক্ষক-ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
৬. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন, উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস চালু করে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এই ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ছয় দফা দাবিতে তেজগাঁও সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এর আগে আন্দোলনরতরা ঘোষণা দিয়েছিলেন যে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন কারিগরি ছাত্র আন্দোলন, যেখানে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি রায় কার্যকর করা, তাদের পদবি পরিবর্তন ও চাকরিচ্যুত করা।
২. ২০২১ সালে রাতারাতি নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।
৩. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু ও ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম।
৪. উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৫. কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বন্ধ, দক্ষ জনবল দিয়ে শূন্য পদ পূরণ এবং শিক্ষক-ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
৬. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন, উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস চালু করে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এই ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত