নজর বিডি

মহানবীর (সা.) আদর্শের আলোকে জীবন গঠন করতে হবে-অধ্যাপক খালেকুজ্জামান

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫:

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সীরাতের আলোচনা ব্যাপকভাবে করতে হবে। প্রাথমিক স্তর থেকেই দ্বীনি শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়া আদর্শ সমাজ গঠন সম্ভব নয়।

তিনি বলেন, “অংকুরের এ উদ্যোগ প্রশংসনীয়। সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন শিশু-কিশোরদের দ্বীনি ও নৈতিক শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর আয়োজিত সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিন এবং পরিচালনা করেন নির্বাহী পরিচালক মো. নিজাম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অংকুর প্রধান উপদেষ্টা ডা. আবদুল্লাহ খান, বিশিষ্ট ক্যালিগ্রাফার শিল্পী আরিফুর রহমান, উপদেষ্টা এডভোকেট শেখ রাজাউল করিম, এডভোকেট মো. মিজানুর রহমান, কাজী আরিফুর রহমান ও অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, এবিএম শহীদুল ইসলাম, এডভোকেট এনায়েত রাব্বি, মাওলানা আবু সালেহ, আহমদ আইমান আন্দালিব, আম্মার আল ফারাহ, শাহজাহান সৈকত, শহিদুল ইসলাম সামি, রফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার, হোসাইন তায়িবুল আনাস, মাহির উদ্দিন মিসবাহ প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে অতিথিবৃন্দ সনদ ও পুরস্কার বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মহানবীর (সা.) আদর্শের আলোকে জীবন গঠন করতে হবে-অধ্যাপক খালেকুজ্জামান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫:

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সীরাতের আলোচনা ব্যাপকভাবে করতে হবে। প্রাথমিক স্তর থেকেই দ্বীনি শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়া আদর্শ সমাজ গঠন সম্ভব নয়।

তিনি বলেন, “অংকুরের এ উদ্যোগ প্রশংসনীয়। সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন শিশু-কিশোরদের দ্বীনি ও নৈতিক শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর আয়োজিত সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিন এবং পরিচালনা করেন নির্বাহী পরিচালক মো. নিজাম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অংকুর প্রধান উপদেষ্টা ডা. আবদুল্লাহ খান, বিশিষ্ট ক্যালিগ্রাফার শিল্পী আরিফুর রহমান, উপদেষ্টা এডভোকেট শেখ রাজাউল করিম, এডভোকেট মো. মিজানুর রহমান, কাজী আরিফুর রহমান ও অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, এবিএম শহীদুল ইসলাম, এডভোকেট এনায়েত রাব্বি, মাওলানা আবু সালেহ, আহমদ আইমান আন্দালিব, আম্মার আল ফারাহ, শাহজাহান সৈকত, শহিদুল ইসলাম সামি, রফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার, হোসাইন তায়িবুল আনাস, মাহির উদ্দিন মিসবাহ প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে অতিথিবৃন্দ সনদ ও পুরস্কার বিতরণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত