নজর বিডি

খিলক্ষেত ফুটওভার ব্রিজে পুলিশের অ্যাকশন, আটক ৭ হকার

 রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সাতজন হকারকে আটক করেছে পুলিশ। পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি ও জনদুর্ভোগের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখল করে হকাররা অবৈধ দোকান বসাচ্ছিলেন। এতে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছিল। বহুবার নিষেধাজ্ঞা ও সতর্কতা সত্ত্বেও হকাররা অবস্থান ধরে রাখায় অবশেষে পুলিশ কঠোর পদক্ষেপ নেয়।

খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, আটককৃত সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেছেন, জনস্বার্থে ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো দরকার।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকাবাসী ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি তুলেছিলেন। এরপর থেকেই পুলিশ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করে।

অভিযান প্রসঙ্গে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, “প্রতিদিনই আমরা ফুটপাত দখলমুক্ত করতে কাজ করেছি। কিন্তু হকাররা বারবার দোকান বসাচ্ছিল। তাই আজ আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের সর্বোচ্চ হস্তক্ষেপ চলবে। জনগণের ভালো থাকার পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, এ কর্তব্য আমরা পালন করে যাবো।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খিলক্ষেত ফুটওভার ব্রিজে পুলিশের অ্যাকশন, আটক ৭ হকার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

 রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সাতজন হকারকে আটক করেছে পুলিশ। পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি ও জনদুর্ভোগের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখল করে হকাররা অবৈধ দোকান বসাচ্ছিলেন। এতে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছিল। বহুবার নিষেধাজ্ঞা ও সতর্কতা সত্ত্বেও হকাররা অবস্থান ধরে রাখায় অবশেষে পুলিশ কঠোর পদক্ষেপ নেয়।

খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, আটককৃত সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেছেন, জনস্বার্থে ফুটপাত ও ফুটওভার ব্রিজ দখলমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো দরকার।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এলাকাবাসী ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি তুলেছিলেন। এরপর থেকেই পুলিশ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করে।

অভিযান প্রসঙ্গে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, “প্রতিদিনই আমরা ফুটপাত দখলমুক্ত করতে কাজ করেছি। কিন্তু হকাররা বারবার দোকান বসাচ্ছিল। তাই আজ আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের সর্বোচ্চ হস্তক্ষেপ চলবে। জনগণের ভালো থাকার পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, এ কর্তব্য আমরা পালন করে যাবো।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত