নজর বিডি

দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে পূজামণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় প্রায় এক হাজার বেশি। প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যরা গত ২৪ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেছেন এবং আগামী ২ অক্টোবর দশমী পর্যন্ত তারা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। মোট ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার এ দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রায় এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য, ৭০ হাজার পুলিশ এবং ৪৩০ প্লাটুন বিজিবি নিরাপত্তায় কাজ করছে। প্রতিটি পূজামণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন। পাশাপাশি ৮০ হাজার স্বেচ্ছাসেবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের কার্যক্রম মনিটরিংয়ের জন্য এনটিএমসি অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। উপদেষ্টা জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ও সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী নিয়মিত টহল চালাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মন্দির ও মণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই তা বরদাশত করা হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা, রাকসু ও চাকসু নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং মিয়ানমার সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে পূজামণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় প্রায় এক হাজার বেশি। প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যরা গত ২৪ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেছেন এবং আগামী ২ অক্টোবর দশমী পর্যন্ত তারা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। মোট ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার এ দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রায় এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য, ৭০ হাজার পুলিশ এবং ৪৩০ প্লাটুন বিজিবি নিরাপত্তায় কাজ করছে। প্রতিটি পূজামণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন। পাশাপাশি ৮০ হাজার স্বেচ্ছাসেবীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের কার্যক্রম মনিটরিংয়ের জন্য এনটিএমসি অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। উপদেষ্টা জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ও সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী নিয়মিত টহল চালাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মন্দির ও মণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই তা বরদাশত করা হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা, রাকসু ও চাকসু নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং মিয়ানমার সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত