জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি এবং জুলাই সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্তসহ পাঁচ দফা দাবির অংশ হিসেবে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের শহীদ আবুল কাশেম ময়দান গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর ও জয়পুরহাট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। পরিচালনা করেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের সম্ভাব্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে না।”
বক্তারা আরও বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু বর্তমানে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।”
তারা উল্লেখ করেন, “বাংলাদেশে অতীতে মহিলা সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে পিআর পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তাই এটি দেশের জন্য নতুন কোনো ধারণা নয়।”
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং জনগণের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন