‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
ড. ইউনূস বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হচ্ছে, যা দেশের সমবায় আন্দোলনের জন্য উৎসাহব্যঞ্জক।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রমের সফল বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজের নানাবিধ সমস্যা সমাধান সম্ভব। সমবায় সমিতিগুলো শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান নয়; বরং সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।”
তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে এবং এই লক্ষ্য অর্জনে সমবায়ের ভূমিকা হবে অপরিসীম।
অবশেষে, তিনি ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন