তৃতীয় ধাপের হালনাগাদ শেষে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। রোববার (২ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, “দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।”
তিনি আরও জানান, দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে নতুনভাবে ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের এই তৃতীয় ধাপে তথ্য যাচাই-বাছাই এবং মৃত ভোটার অপসারণের প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন