মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই) এর উদ্যোগে শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূতের আড্ডা রেস্টুরেন্টে কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় সালাহ উদ্দিন চৌধুরী আরও বলেন, “আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা অর্জন এখন সময়ের অপরিহার্য দাবি। তরুণেরা এসব দক্ষতা অর্জন করতে পারলে দেশের মিডিয়া খাত আরও সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদা চৌধুরী মিশা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—
বাংলাদেশ প্রতিদিনের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ
মাল্টিমিডিয়া কনটেন্ট বিশেষজ্ঞ কেয়া বোস
তাঁরা ভিডিও রিপোর্টিং, নিউজ স্ক্রিপ্ট রাইটিং, স্টোরিটেলিং টেকনিক, ভয়েস প্র্যাকটিস, শর্টকাট ভিডিও এডিটিং, ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনাসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন, “সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এই প্রশিক্ষণ বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করেছে।”
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন