স্টাফ রিপোর্টার, nazarbd:
বিজয় দিবসকে সামনে রেখে কোনো ধরনের অস্থিরতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গত বছরের মতো এবারও বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, “গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া উচিত নয়।” তবে গতরাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ তুলে ধরা হলে উপদেষ্টা জানান, তিনি বিষয়টি প্রথমবার শুনছেন এবং অনুসন্ধান করে দেখবেন।
এভাবে কাউকে তুলে নেওয়া অপরাধ কিনা—এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অস্থিরতার প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায় ঘোষণার পর কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবস ঘিরেও কোনো শঙ্কা নেই।
তিনি আরও জানান, “শুধু গত বারের মতো এবারও প্যারেড হবে না। অন্য সব কর্মসূচি যথারীতি থাকবে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন