নজর বিডি

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলা, প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত–অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মিছিলকারীরা বিভিন্ন বাউলশিল্পীকে ধাওয়া করে স্টেডিয়ামের পেছনের পুকুরে ফেলে দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আবুল সরকারের তিন অনুসারী আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ৩ জন হাসপাতালে

আহতরা হলেন—

  • শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম

  • হরিরামপুরের ঝিটকার জহুরুল

  • সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম

পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।

বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন ঘিরে শহরে উত্তেজনা

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ‘জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

একই সময়ে জেলা প্রেসক্লাবের সামনে বাউলশিল্পীদের মানববন্ধন হওয়ার কথা থাকায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাবেশ শেষে সহস্রাধিক মুসল্লির মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের একটি অংশ বয়েস স্কুল মাঠের কাছে পৌঁছালে তারা আবুল সরকারের অনুসারীদের দেখামাত্র ধাওয়া করে। কয়েকজন ধাওয়া খেয়ে স্টেডিয়ামের পেছনের পুকুরে ঝাঁপ দিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এমনকি লাঠি-পেটাও করতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,
“সমাবেশের পাশেই পর্যাপ্ত পুলিশ ছিল। একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা দ্রুত নিয়ন্ত্রণে এনেছি।”

পটভূমি

গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার ‘ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন’—এমন অভিযোগে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ একটি মামলা দায়ের করেন।

মামলার পর ডিবি পুলিশ মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর তার ভক্তরা মুক্তির দাবি জানাতে শুরু করেন, আর ‘তৌহিদী জনতা’ পাল্টা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন বাড়ায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলা, প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত