নজর বিডি

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে।”

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

“এত অল্প সময়ে যে অবদান, জাতি তা ভুলবে না”—প্রধান উপদেষ্টা

পদত্যাগপত্র গ্রহণের সময় প্রধান উপদেষ্টা দুই ছাত্র নেতার উদ্দেশে বলেন—
“আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।”

তিনি আরও বলেন—
“অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা এ জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে।”

কখন কার্যকর হবে পদত্যাগ?

প্রেস সচিব জানান, দুই উপদেষ্টা বুধবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।
তাদের পদত্যাগ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে।”

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

“এত অল্প সময়ে যে অবদান, জাতি তা ভুলবে না”—প্রধান উপদেষ্টা

পদত্যাগপত্র গ্রহণের সময় প্রধান উপদেষ্টা দুই ছাত্র নেতার উদ্দেশে বলেন—
“আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।”

তিনি আরও বলেন—
“অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা এ জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে।”

কখন কার্যকর হবে পদত্যাগ?

প্রেস সচিব জানান, দুই উপদেষ্টা বুধবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।
তাদের পদত্যাগ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত