নজর বিডি

সেবা হবে জনমুখী, নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ: গোপালগঞ্জ জেলা প্রশাসক

গোপালগঞ্জ

মুকসুদপুর     সুষ্ঠু নির্বাচন ও জনবান্ধব প্রশাসনে কঠোর বার্তা: মুকসুদপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়..
[caption id="attachment_17226" align="aligncenter" width="240"] বিজ্ঞাপন[/caption]     ? গাজী মো: নিয়ামুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫; ৩:৪৬ | আপডেট: ০৪:১৫ পিএম 
প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক সার্বিক মতবিনিময় সভা করেছেন।   বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।   তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল কর্মকর্তাকে আইন অনুযায়ী নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন বানচালের যেকোনো চক্রান্তের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনী কেন্দ্রগুলোতে শতভাগ হ্যালোজেন লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।   মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: লুৎফর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরুল আমিন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: তুষার আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকিবুল হাসান এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া। [caption id="attachment_17660" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি[/caption]   এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, সরকারি মুকসুদপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কবির উদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহবুব হাসান বাবর, জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক এনামুল হাসান এবং মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।   এরপর জেলা প্রশাসক মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভা করেন। এসব সভায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মিজানুর রহমান।   মতবিনিময়কালে প্রার্থীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের জন্য জেলা প্রশাসকের কাছে অতিরিক্ত পদক্ষেপ প্রত্যাশা করেন। জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনের কঠোর প্রয়োগ ও প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সেবা হবে জনমুখী, নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ: গোপালগঞ্জ জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত