নিজস্ব প্রতিবেদক | ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বডি ওর্ন ক্যামেরা ও রায়োট কন্ট্রোল গিয়ারসহ (দাঙ্গা দমনের সরঞ্জাম) ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজা উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "নিরাপত্তা নিশ্চিতে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।"
জানাজা ও দাফন: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
প্রেক্ষাপট: গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন এই হামলার শিকার হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়।
ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জনমনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ফলে রাজধানীজুড়ে বিশেষ করে সংসদ ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে জোরদার করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন