বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ও আওয়ামী লীগ প্রসঙ্গে সরকারের অবস্থান সংবাদ সম্মেলনে শফিকুল আলম স্পষ্ট করে বলেন, “নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাতিল করেছে। সুতরাং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।”
তারেক রহমানের প্রত্যাবর্তন ও নিরাপত্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে দলটির সঙ্গে আমাদের আলোচনা চলছে। বিএনপি যে ধরনের সহযোগিতা চাচ্ছে, সরকার তা দিতে প্রস্তুত এবং তদারকি করছে।”
দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও সংখ্যালঘুদের সুরক্ষা সম্প্রতি দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শফিকুল আলম বলেন, ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টার বরাত দিয়ে তিনি জানান, এই মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে। এ ছাড়াও সংখ্যালঘুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রতিটি ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদমাধ্যমের ওপর হামলা প্রসঙ্গে ডেইলি স্টার এবং প্রথম আলোর কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। ভিডিও আলামত দেখে এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে প্রেস সচিব নিশ্চিত করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন