বিশেষ প্রতিনিধি, ঢাকা
এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকল্যাণ ঐক্য পরিষদ। খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির সার্বিক সহযোগিতায় শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে ঢাকা মহানগরীর নিকুঞ্জ এলাকার বটতলায় অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল স্বশরীরে উপস্থিত থেকে পুরো আয়োজন তদারকি করেন। তীব্র শীত উপেক্ষা করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. জিয়াউর রহমান, হাবিবুর রহমান, আতিকুর রহমান, ইয়াকুব, জাহিদ, সৈকত, আপন, মানিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সমাজকল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তবে এলাকায় শীতার্ত মানুষের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় আরও কম্বল ও শীতবস্ত্রের প্রয়োজন রয়েছে। এজন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানানো হয়—নিকুঞ্জ ও টানপাড়া এলাকায় শীতার্ত মানুষের সঠিক তালিকা ও সংখ্যা দ্রুত সংগ্রহ করে জানানোর জন্য, যাতে ভবিষ্যতে আরও পরিকল্পিত ও কার্যকর সহায়তা নিশ্চিত করা যায়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মানবিক সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এই কঠিন সময়ে শীতার্ত মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন