২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলা ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, "যারা আগুন লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা আমাদের অভিন্ন প্রতিপক্ষ। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। আমাদের সংযম ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।"
ডেইলি স্টার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, সেখানে আটকে পড়া ২৮ জন সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার করাই ছিল সরকারের মূল লক্ষ্য। হেলিকপ্টার বা কাঁদানে গ্যাস ব্যবহার না করার কৌশলগত কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এতে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। ভোর ৪টা ৩৭ মিনিটে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উপদেষ্টা আরও বলেন, "নতুন বাংলাদেশ গড়তে হলে পেশাগত দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকতে হবে। গণতন্ত্র ও গণমাধ্যম অবিচ্ছেদ্য। যারা ভয় দেখাচ্ছে, তারা আমাদের সবার শত্রু।" তিনি স্বীকার করেন যে, বর্তমান সরকার একটি ভেঙে পড়া সিস্টেমের মধ্য দিয়ে প্রশাসন চালাচ্ছে এবং শুরু থেকেই ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবিলায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন