নজরবিডি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় লি কিয়াং এই সমবেদনা জানান। ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই শোকবার্তার কপি প্রকাশ করেছে।
শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন,
"বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালেই চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়েছিল।"
তিনি আরও উল্লেখ করেন যে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতিতে খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং চীনা পক্ষ সবসময় তার এই অবদানকে উচ্চমূল্যায়ন করে।
শোকবার্তায় বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়, চীন ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বিদ্যমান বন্ধুত্বকে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চীন প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে নিউমোনিয়া ও কিডনিজনিত জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। ৩৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদানের পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন