নজরবিডি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও সাশ্রয়ী ভাড়ায় মানসম্মত পরিবহন সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাটল বাস সার্ভিস চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। যাত্রীসেবাকে আরও সহজ করতে এবার অনলাইন ও অফলাইন– দুই মাধ্যমেই টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত কাউন্টার ছাড়াও বিআরটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট সংগ্রহের ঠিকানা : www.brtc.gov.bd। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে শাটল বাস চলাচল শুরু করবে। নির্ধারিত স্টপেজগুলো হলো– কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি–ভোগড়া বাইপাস–মিরের বাজার এক্সপ্রেসওয়ে)। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১টায়। ভাড়ার তালিকা অনুযায়ী, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০ টাকা, নরসিংদী থেকে ১০০ টাকা এবং গাজীপুর (শিববাড়ি–ভোগড়া বাইপাস–মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। উল্লেখ্য, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন