নজরবিডি।
জানাজার স্থান ও প্রস্তুতি প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজার নামাজের কাতার বিস্তৃত হবে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তরগুলো সমন্বয় করে কাজ করছে।
দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফন অনুষ্ঠানে খালেদা জিয়ার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি রাষ্ট্রদূত এবং বিএনপি নেতারা উপস্থিত থাকবেন।
নিরাপত্তা ব্যবস্থা দাফন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে জিয়া উদ্যান এলাকায় জনসাধারণের প্রবেশ সীমিত রাখা হয়েছে। শুধুমাত্র নির্ধারিত ব্যক্তিরাই সেখানে প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলোতে সাধারণ মানুষের অবস্থান সহজতর করতে ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন