নজরবিডি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গী ময়দানে যেকোনো ধরনের বড় সমাবেশ শান্তিশৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছে সরকার।
জুবায়েরপন্থি অনুসারীরা আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে সরকারের পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপটে ওই নির্ধারিত সময়ে কোনো ধরনের সমাবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশের স্বার্থে টঙ্গী ময়দানে সকল প্রকার সমাবেশ থেকে বিরত থাকতে হবে এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন