নজর বিডি

খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী ও মামুনুল হক; জানাজায় লাখো মানুষের ঢল

নজরবিডি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা সম্পন্ন হওয়ার পর প্রিয় নেত্রীর কফিন কাঁধে তুলে নেন প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেন।

জানাজা শুরুর আগে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর ভার্চুয়ালি পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে তাঁর মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁর জান্নাত কামনায় সকলের কাছে দোয়া চান।

সকাল থেকেই 'আপসহীন নেত্রী'কে শেষ বিদায় জানাতে দেশের প্রতিটি প্রান্ত থেকে লাখো মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে জনস্রোত খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এবং ধানমন্ডি এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার পর রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী ও মামুনুল হক; জানাজায় লাখো মানুষের ঢল

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

নজরবিডি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। বুধবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা সম্পন্ন হওয়ার পর প্রিয় নেত্রীর কফিন কাঁধে তুলে নেন প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেন।

জানাজা শুরুর আগে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর ভার্চুয়ালি পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে তাঁর মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁর জান্নাত কামনায় সকলের কাছে দোয়া চান।

সকাল থেকেই 'আপসহীন নেত্রী'কে শেষ বিদায় জানাতে দেশের প্রতিটি প্রান্ত থেকে লাখো মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে জনস্রোত খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এবং ধানমন্ডি এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার পর রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত