নজর বিডি

ঢাকা জুড়ে ঘন কুয়াশার চাদর: বেলা বাড়লেও মেলেনি সূর্যের দেখা

নজরবিডি, রাজধানী।

নতুন বছরের দ্বিতীয় দিনেও শীত ও ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কুয়াশার তীব্রতায় দেখা মেলেনি সূর্যের। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় রাজধানীর অনেক এলাকায় দৃষ্টিসীমা কমে গেছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান, নৌ-যান ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও বাতাসের কারণে শীতের অনুভূতি কমবে না।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, যা ঘন কুয়াশা তৈরির প্রধান কারণ।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, কুয়াশার এই দাপট দেশের অনেক জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা জুড়ে ঘন কুয়াশার চাদর: বেলা বাড়লেও মেলেনি সূর্যের দেখা

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, রাজধানী।

নতুন বছরের দ্বিতীয় দিনেও শীত ও ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কুয়াশার তীব্রতায় দেখা মেলেনি সূর্যের। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় রাজধানীর অনেক এলাকায় দৃষ্টিসীমা কমে গেছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান, নৌ-যান ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও বাতাসের কারণে শীতের অনুভূতি কমবে না।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, যা ঘন কুয়াশা তৈরির প্রধান কারণ।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, কুয়াশার এই দাপট দেশের অনেক জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত