নজর বিডি

জয়পুরহাটের ২ টি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়।   শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই বাছাই শেষে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহমুদা মিনা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রার্থী প্রস্তাবক - সমর্থকরা। তিনি জানান, জয়পুরহাট-১ আসনে ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী ও জয়পুরহাট-২ আসনে ৬ জনসহ দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। শনিবার যাচাই বাছাই শেষে জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ,বাসদের মো.ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ও এবি পার্টির সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় এবং কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলাম ও এবি পার্টির এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটের ২ টি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়।   শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই বাছাই শেষে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহমুদা মিনা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রার্থী প্রস্তাবক - সমর্থকরা। তিনি জানান, জয়পুরহাট-১ আসনে ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী ও জয়পুরহাট-২ আসনে ৬ জনসহ দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। শনিবার যাচাই বাছাই শেষে জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ,বাসদের মো.ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ও এবি পার্টির সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় এবং কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলাম ও এবি পার্টির এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত