নজর বিডি

শীতের সকালে জিভে জল আনা 'খেজুর রসের পায়েস'

নজরবিডি,  ১০ জানুয়ারি ২০২৬

কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে এখন হাড়কাঁপানো শীত। আর বাঙালির শীত মানেই ঘরে ঘরে বাহারি পিঠা-পুলির ধুম। খেজুর রসে ভেজানো পিঠা, ভাপা, চিতই কিংবা তেলের পিঠা—সবই যেন অমৃত। তবে শীতের সকালের আয়োজনে সবকিছুর ভিড়ে যে খাবারটি ঐতিহ্যে অনন্য, তা হলো খেজুর রসের পায়েস। টাটকা কাঁচা রস দিয়ে তৈরি এই পায়েসের স্বাদ অন্য যেকোনো মিষ্টান্নকে হার মানায়।

খুব সহজে ঘরেই কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু পায়েস, চলুন জেনে নেই তার প্রস্তুত প্রণালি।

প্রয়োজনীয় উপকরণ   

পোলাওয়ের চাল: ১ কাপ

খেজুরের রস: ১ লিটার (টাটকা হলে ভালো)

লবণ: সামান্য (স্বাদ বাড়াতে)

এলাচ: ২ টি

তেজপাতা: ২ টি

দারুচিনি: ২-৩ টুকরো

কোরানো নারিকেল: ১ কাপ

১. প্রথমে পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য পিষে বা পাটায় আধভাঙা করে নিন (এতে পায়েস ঘন ও সুস্বাদু হয়)। ২. চুলায় একটি পাত্রে খেজুরের রস জ্বাল দিতে দিন। রস একবার ফুটে উঠলে (বলক এলে) তাতে আগে থেকে প্রস্তুত রাখা চাল দিয়ে দিন। ৩. এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা ও সামান্য লবণ মিশিয়ে নাড়তে থাকুন। ৪. চাল পুরোপুরি সেদ্ধ হয়ে এলে এবং মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে কোরানো নারিকেল দিয়ে দিন। ৫. পায়েস কাঙ্ক্ষিত ঘনত্বে চলে এলে নামিয়ে নিন।

মনে রাখবেন, খেজুর রসের পায়েস একটু ঠান্ডা হলে এর স্বাদ ও সুগন্ধ আরও বেড়ে যায়। তাই নামানোর পর কিছুটা ঠান্ডা করে পরিবেশন করুন পরিবারের সবাইকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শীতের সকালে জিভে জল আনা 'খেজুর রসের পায়েস'

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি,  ১০ জানুয়ারি ২০২৬

কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে এখন হাড়কাঁপানো শীত। আর বাঙালির শীত মানেই ঘরে ঘরে বাহারি পিঠা-পুলির ধুম। খেজুর রসে ভেজানো পিঠা, ভাপা, চিতই কিংবা তেলের পিঠা—সবই যেন অমৃত। তবে শীতের সকালের আয়োজনে সবকিছুর ভিড়ে যে খাবারটি ঐতিহ্যে অনন্য, তা হলো খেজুর রসের পায়েস। টাটকা কাঁচা রস দিয়ে তৈরি এই পায়েসের স্বাদ অন্য যেকোনো মিষ্টান্নকে হার মানায়।

খুব সহজে ঘরেই কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু পায়েস, চলুন জেনে নেই তার প্রস্তুত প্রণালি।

প্রয়োজনীয় উপকরণ   

পোলাওয়ের চাল: ১ কাপ

খেজুরের রস: ১ লিটার (টাটকা হলে ভালো)

লবণ: সামান্য (স্বাদ বাড়াতে)

এলাচ: ২ টি

তেজপাতা: ২ টি

দারুচিনি: ২-৩ টুকরো

কোরানো নারিকেল: ১ কাপ

১. প্রথমে পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য পিষে বা পাটায় আধভাঙা করে নিন (এতে পায়েস ঘন ও সুস্বাদু হয়)। ২. চুলায় একটি পাত্রে খেজুরের রস জ্বাল দিতে দিন। রস একবার ফুটে উঠলে (বলক এলে) তাতে আগে থেকে প্রস্তুত রাখা চাল দিয়ে দিন। ৩. এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা ও সামান্য লবণ মিশিয়ে নাড়তে থাকুন। ৪. চাল পুরোপুরি সেদ্ধ হয়ে এলে এবং মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে কোরানো নারিকেল দিয়ে দিন। ৫. পায়েস কাঙ্ক্ষিত ঘনত্বে চলে এলে নামিয়ে নিন।

মনে রাখবেন, খেজুর রসের পায়েস একটু ঠান্ডা হলে এর স্বাদ ও সুগন্ধ আরও বেড়ে যায়। তাই নামানোর পর কিছুটা ঠান্ডা করে পরিবেশন করুন পরিবারের সবাইকে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত