নজরবিডি, ১৪ জানুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার ও ভুয়া তথ্যের ‘বন্যা’ মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এই আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে মিথ্যা সংবাদ ও গুজব ছড়ানো হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। জবাবে ভলকার তুর্ক জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে।
ফোনালাপে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম ও জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) পুনর্গঠন নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই একটি শক্তিশালী ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করা হবে। এছাড়া ২০০৯-২০২৪ মেয়াদে সংঘটিত গুমের ঘটনার চূড়ান্ত প্রতিবেদনও তিনি হাইকমিশনারের কাছে হস্তান্তর করেছেন।
ভলকার তুর্ক গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেওয়া সংস্কারমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের কারিগরি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন