শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন ডিএমপি কমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু শিক্ষিত হলেই চলবে না, সন্তানদের নীতি-নৈতিকতায় গড়ে তুলতে হবে। নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কখনো উন্নত দেশ গড়া সম্ভব নয়। এই শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হবে এবং নিজেরাও নৈতিকতা মেনে চলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন জরুরি। তোমরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠলে বাবা-মায়ের গর্বের কারণ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, ডিএমপির এই শিক্ষাবৃত্তি প্রদান একটি অত্যন্ত মহৎ উদ্যোগ। উন্নত সমাজ ও রাষ্ট্র গঠনে প্রয়োজন উন্নত ও আদর্শ মানুষ। এই বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, এমন সুন্দর অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ডিএমপিকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মোঃ আমীর খসরু স্বাগত বক্তব্য রাখেন। উল্লেখ্য, পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করতে ২০১৭ সালে ডিএমপিতে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন