নজর বিডি

দক্ষিণখানে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় 'কমিউনিটি সেনসিটাইজেশন' কর্মসূচি অনুষ্ঠিত

কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর দক্ষিণখানে একটি বিশেষ 'কমিউনিটি সেনসিটাইজেশন' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণখান মুক্তিযোদ্ধা রোডে অবস্থিত বাংলাদেশ নাজারীন মিশন (বিএনএম) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান।

তিনি বলেন, “কিশোর-কিশোরীদের সুস্থভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি। আগামীর প্রজন্মকে মেধাবী ও সুস্থ রাখতে পুষ্টিকর খাবার, সঠিক শিক্ষা ও মানসিক বিকাশে পারিবারিক সহায়তার কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাদিরা হক এবং দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাবিবুর রহমান কিশোর বয়সে স্বাস্থ্য সচেতনতা তৈরির মাধ্যমে ভবিষ্যতের জটিল রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১০ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ‘GrowUp Smart’ শীর্ষক একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়। এতে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা প্রদান করা হয় এবং অভিভাবক ও সন্তানদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে উন্মুক্ত যোগাযোগের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।

বক্তারা মনে করেন, সমাজের টেকসই উন্নয়নের জন্য সুস্থ ও সচেতন কিশোর-কিশোরী গড়ে তোলা অপরিহার্য। অনুষ্ঠানে স্থানীয় কিশোর-কিশোরী, অভিভাবক ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দক্ষিণখানে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় 'কমিউনিটি সেনসিটাইজেশন' কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর দক্ষিণখানে একটি বিশেষ 'কমিউনিটি সেনসিটাইজেশন' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণখান মুক্তিযোদ্ধা রোডে অবস্থিত বাংলাদেশ নাজারীন মিশন (বিএনএম) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান।

তিনি বলেন, “কিশোর-কিশোরীদের সুস্থভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি। আগামীর প্রজন্মকে মেধাবী ও সুস্থ রাখতে পুষ্টিকর খাবার, সঠিক শিক্ষা ও মানসিক বিকাশে পারিবারিক সহায়তার কোনো বিকল্প নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাদিরা হক এবং দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাবিবুর রহমান কিশোর বয়সে স্বাস্থ্য সচেতনতা তৈরির মাধ্যমে ভবিষ্যতের জটিল রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১০ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ‘GrowUp Smart’ শীর্ষক একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়। এতে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা প্রদান করা হয় এবং অভিভাবক ও সন্তানদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে উন্মুক্ত যোগাযোগের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।

বক্তারা মনে করেন, সমাজের টেকসই উন্নয়নের জন্য সুস্থ ও সচেতন কিশোর-কিশোরী গড়ে তোলা অপরিহার্য। অনুষ্ঠানে স্থানীয় কিশোর-কিশোরী, অভিভাবক ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত