রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৮ জানুয়ারি (বুধবার) নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত ওই স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। ওই দিন বিকেলেই নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। জানা গেছে, গ্রেপ্তারকৃত পবিত্র কুমার বড়ুয়া ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।
এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় শিশু অধিকার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় পবিত্র কুমার বড়ুয়া ও শারমিন জাহানকে আসামি করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান:
"পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মামলার অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।"
উল্লেখ্য, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই স্কুলটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছিল কর্তৃপক্ষ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন