ঢাকা, ২৮ জানুয়ারি: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশ এখন একটি বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন—জালিয়াতিতে। ভিসা, পাসপোর্ট, শিক্ষাসনদসহ বহু কিছুই ভুয়া।” তিনি বলেন, এই পরিস্থিতি বদলে দেশকে জালিয়াতির কারখানা নয়, বরং মানুষের সহায়ক ও সৎ প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “আমাদের বুদ্ধি আছে বলেই জালিয়াতি করা সম্ভব হচ্ছে। কিন্তু এই সৃজনশীলতাকে আমরা ভুল কাজে ব্যবহার করছি। প্রযুক্তিকে যদি আগে থেকে সঠিক পথে না আনি, তাহলে সেটাই জালিয়াতির হাতিয়ার হবে।” তিনি ব্যাংক সার্টিফিকেট, অনুমতিপত্রসহ বিভিন্ন নথিতে ভুয়া তথ্য ব্যবহারের প্রবণতা বন্ধ করার আহ্বান জানান।
বিদেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের প্রবেশাধিকার দিচ্ছে না। এমনকি আন্তর্জাতিক নৌযানে কর্মরত বাংলাদেশি মেরিনাররাও অনেক দেশে জাহাজ থেকে নামার সুযোগ পান না। তিনি জানান, মধ্যপ্রাচ্যের এক দেশের মন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিশেষভাবে মেরিনারদের জন্য কিছু ছাড় পাওয়া গেছে, তবে এ ধরনের বাধা বহু দেশে এখনও রয়েছে।
ড. ইউনূস বলেন, ওই দেশের এক মন্ত্রী তাকে জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের বড় কারণ হলো ভুয়া শিক্ষাসনদ ও নথি। তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, এক নারী ডাক্তার সেজে ভিসা নিয়ে বিদেশে গিয়েছিলেন, কিন্তু যাচাইয়ে দেখা যায় তার সব কাগজপত্রই ছিল জাল।
প্রধান উপদেষ্টা বলেন, “এই দেশ জালিয়াতির কারখানা হবে না। আমরা চাই নিজ গুণে সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে। প্রযুক্তির এই যুগে আমাদের মন ঠিক করতে হবে—জালিয়াতি নয়, উদ্যোক্তা সৃষ্টি করব, মানুষের সহায়ক সরকার গড়ব।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন