কাবাব গরুর মাংসের হলে যেন কথাই নেই। আপনি যদি একটু মসলাদার কাবাব খেতে পছন্দ করেন তবে আপনার জন্য রয়েছে বিশেষ রেসিপি...
লাইফস্টাইল ডেস্ক, নজরবিডি।
যেকোনো ঘরোয়া উৎসব বা অতিথি আপ্যায়নে কাবাব ছাড়া যেন জমে না। আর সেই কাবাব যদি হয় গরুর মাংসের স্পাইসি কাবাব, তবে তো কথাই নেই। ঝাল ও মসলাদার খাবারের প্রেমীদের জন্য আজ রইলো দারুণ এক রেসিপি। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন এই সুস্বাদু পদটি।
হাড় ছাড়া গরুর মাংস: আধা কেজি (কিমা করা)
ছোলার ডাল/বুটের ডাল: ২ কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি: ২ টেবিল চামচ
শুকনা মরিচ: ৪টি
লবণ: স্বাদমতো
গোল মরিচের গুঁড়া: আধা চা চামচ
গরম মসলার গুঁড়া: আধা চা চামচ
ডিম: ১টি
তেল: ভাজার জন্য পরিমাণমতো
১. সেদ্ধ ও বাটা: প্রথমে একটি প্রেশার কুকারে ২ কাপ পানিতে লবণ, আদা-রসুন বাটা, শুকনা মরিচ, গরম মসলার গুঁড়া, ছোলার ডাল ও মাংসের কিমা একসঙ্গে দিয়ে দিন। ডাল ও মাংস নরম হয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেদ্ধ হয়ে গেলে মিশ্রণটি নামিয়ে ব্লেন্ডার বা শিলপাটায় মিহি করে বেটে নিন।
২. মিশ্রণ তৈরি: বাটা মিশ্রণের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গোল মরিচের গুঁড়া ও ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। লক্ষ্য রাখবেন যেন সব মসলা সমানভাবে মেশে।
৩. আকার দান ও ভাজা: এবার হাতের তালুর সাহায্যে পছন্দমতো শেপে (গোল বা চ্যাপ্টা) কাবাব তৈরি করুন। ফ্রাইং প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো এপিঠ-ওপিঠ লালচে করে ভেজে নিন। অতিরিক্ত আঁচে ভাজবেন না, এতে ভেতরে কাঁচা থেকে যেতে পারে এবং উপরে পুড়ে যেতে পারে।
পরিবেশন: গরম গরম পোলাও, পরোটা কিংবা বিকেলের নাস্তায় সালাদ ও সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার স্পাইসি কাবাব।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন