প্যাডক্স জিন্স লিমিটেড, ঢাকা ইপিজেড, আশুলিয়া, সাভার ঢাকায় অবস্থিত।
আশুলিয়ার নন্দন পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রায় ৩২০০ শ্রমিকের কর্মস্থল প্রতিষ্ঠানটি, যেখানে সারাবছরের কঠোর পরিশ্রমের পর এমন বিনোদনমূলক আয়োজন তাদের মাঝে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।

দুপুরের খাবার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শ্রমিকদের অংশগ্রহণে গান, ছড়া, নৃত্য ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা রজিব, বিউটি খান ও নাজমা সুইটি।
সর্বশেষ র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শ্রমিক-কর্মচারীদের এমন আনন্দঘন মুহূর্ত উপহার দিতে পেরে কোম্পানি কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন