নজর বিডি

নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাভারে ভোটের মহড়া শেষে উপদেষ্টা বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে।

ঢাকা (৩ ফেব্রুয়ারি ২০২৬):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে “Electoral Management Exercise” শীর্ষক জাতীয় নির্বাচনের ভোটের মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মহড়ায় ভোটকেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬’ ব্যবহারের প্রদর্শন করা হয়েছে। তিনি জানান, এবারের নির্বাচন পরিচালনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়েছে, দেশে তাদের গুটিকয়েক সমর্থক রয়েছে। বিদেশে বসে চালানো এ ধরনের প্রচারণায় জনগণের সাড়া মিলবে না বলেও মন্তব্য করেন তিনি। এসব নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই এবার সকলের সহযোগিতা ও অংশগ্রহণে নির্বাচনটি হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর।

“Electoral Management Exercise” শীর্ষক এই মহড়ায় একটি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও ভোটদান প্রক্রিয়ার সব ধাপ প্রদর্শন করা হয়।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত