নজর বিডি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রাত ১২টার পর হ্যাকারকে শনাক্ত ও আটকের লক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকেই বঙ্গভবনের এই আইসিটি কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। পরবর্তীতে অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রুত এক বিবৃতিতে জানানো হয় যে, আমিরের অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত বক্তব্য প্রচার করা হয়েছে। এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে তখন আইনি পদক্ষেপের কথা জানিয়েছিল দলটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রাত ১২টার পর হ্যাকারকে শনাক্ত ও আটকের লক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকেই বঙ্গভবনের এই আইসিটি কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। পরবর্তীতে অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রুত এক বিবৃতিতে জানানো হয় যে, আমিরের অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত বক্তব্য প্রচার করা হয়েছে। এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে তখন আইনি পদক্ষেপের কথা জানিয়েছিল দলটি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত