নজর বিডি

রমজানে অফিসের সময় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

পবিত্র রমজান মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সময়সূচি অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত তথ্য তুলে ধরেন। অফিস সময়: সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। নামাজের বিরতি: দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত (জোহরের নামাজের জন্য ১৫ মিনিট)।ব্যতিক্রম: ব্যাংক, বিমা, আদালত এবং জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো (যেমন- হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ) তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় রেখে স্ব-স্ব সুবিধাজনক সময়সূচি নির্ধারণ করবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, রমজান মাসে রোজাদারদের ইবাদত এবং যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে প্রতি বছরের মতো এবারও কাজের সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে। এই সূচি কেবল রমজান মাসের জন্যই কার্যকর থাকবে। রমজান শেষে অফিসগুলো আবার আগের সময়সূচিতে ফিরে যাবে।

উল্লেখ্য, সাধারণত সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চললেও রমজানে তা কমিয়ে আনা হয়। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের ডামাডোলের মধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তটি নেওয়া হলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রমজানে অফিসের সময় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত