নজর বিডি

সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

বিকেল ৪টার দিকে উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার খোলা সেপটিক ট্যাংকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে হাবিবুল মোস্তফা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ক্রসিং এলাকার হক কনভেনশন হলের পাশে একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুল চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে এসেছিল হাবিবুল। অনুষ্ঠান চলাকালীন আশপাশে খেলাধুলা করার সময় সে পাশের একটি নির্মাণাধীন ভবনের অরক্ষিত ও খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা ট্যাংকের ভেতরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।

কর্ণফুলী থানার এসআই জয়নাল জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাক্ষীদের উপস্থিতিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তবে স্থানীয় বাসিন্দারা এই মৃত্যুর জন্য ভবন মালিকের অবহেলাকেই দায়ী করছেন। তারা জানান, ভবনটি কনভেনশন হল মালিকের আত্মীয় কামনুর নাহারের। বারবার সতর্ক করা সত্ত্বেও সেপটিক ট্যাংকে ঢাকনা দেওয়া হয়নি, যার ফলে এই প্রাণহানির ঘটনা ঘটল।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার নুরুল ইসলাম জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত