প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন— জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা ব্যবহার করতে পারবেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের ক্ষেত্রে বিশেষ নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা) ব্যবহার করতে পারবেন। প্রতিটি গাড়িতে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ ৫ জন অবস্থান করতে পারবেন।প্রার্থীর নিরাপত্তার জন্য গানম্যান থাকলে তাকেও এই ৫ জনের মধ্যে অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হবে।
যেসব এলাকায় সাধারণ যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও এজেন্টদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে: প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ ২টি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ ২ জন আরোহণ করতে পারবেন।
নৌ-যান ব্যবহারের ক্ষেত্রে প্রার্থী ও এজেন্ট প্রত্যেকে চালকসহ সর্বোচ্চ ৫ জন যাত্রী নিয়ে চলাচল করতে পারবেন।
নির্বাচন কমিশনের নির্দেশনায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে: প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ব্যতীত গাড়িতে থাকা অন্যদের জন্য রিটার্নিং অফিসারের কাছ থেকে আগেভাগেই পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। প্রতিটি যানবাহনের সামনে রিটার্নিং অফিসার প্রদত্ত স্টিকার দৃশ্যমানভাবে লাগিয়ে রাখতে হবে।
প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের সীমানা বা চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন