সকাল থেকেই সরগরম পুরান ঢাকার অলিগলি। আজ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে এই এলাকার ভোটকেন্দ্রগুলোতে বইছে উৎসবের আমেজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীতের সকাল উপেক্ষা করেই সরগরম হয়ে উঠেছে পুরান ঢাকার অলিগলি। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে এই এলাকার ভোটকেন্দ্রগুলোতে বইছে উৎসবের আমেজ। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
সকাল থেকেই গেন্ডারিয়া, সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। গেন্ডারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকেই ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করেন। যদিও পোলিং এজেন্টদের প্রবেশে কিছুটা বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর (সকাল ৭টা ৫৫ মিনিটে) ভোট গ্রহণ শুরু হয়।
এই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান। ভোট প্রদান শেষে তিনি বলেন, "কিছু বিচ্ছিন্ন অসঙ্গতি থাকলেও সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আশা করি প্রশাসন ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।"
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভোটারদের আবেগ। ২৫ বছর আগে ভোটার হওয়া রহিমা বেগম প্রথমবারের মতো ভোট দিতে পেরে আনন্দে আপ্লুত। তিনি বলেন, "এবারই প্রথম ভোট দিতে পারলাম। খুব আনন্দ লাগছে।" একই অভিজ্ঞতার কথা জানালেন প্রবীণ ভোটার মোহাম্মদ মমিন উদ্দিন। তিনি বলেন, "কবে শেষ ভোট দিয়েছি মনে নেই। অনেক দিন পর ভোট দিতে পেরে ভালো লাগছে।"
ভোট চলাকালে একটি কেন্দ্রে ভুয়া এজেন্ট পরিচয় দেওয়াকে কেন্দ্র করে সামান্য উত্তেজনার সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারিতে পুরান ঢাকার অন্যান্য কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন