নজর বিডি

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্র

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা 

চলমান নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সারা দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে।

ইসি সচিবের দেওয়া তথ্যমতে, শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সচিব বলেন, "সারা দেশে কোনো ভোটকেন্দ্রে এখন পর্যন্ত ভোট স্থগিত হয়নি। কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন যে, বড় কোনো নাশকতার আশঙ্কা নেই এবং সাধারণ মানুষ নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মাঠ পর্যায়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যেখানেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অতিরিক্ত ফোর্স পাঠিয়ে দ্রুত নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্র

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা 

চলমান নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সারা দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে।

ইসি সচিবের দেওয়া তথ্যমতে, শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সচিব বলেন, "সারা দেশে কোনো ভোটকেন্দ্রে এখন পর্যন্ত ভোট স্থগিত হয়নি। কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন যে, বড় কোনো নাশকতার আশঙ্কা নেই এবং সাধারণ মানুষ নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মাঠ পর্যায়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যেখানেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অতিরিক্ত ফোর্স পাঠিয়ে দ্রুত নিয়ন্ত্রণ করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত