নজর বিডি

২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির জয়, স্থগিত ২ আসন

চট্টগ্রামের দুই আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত থাকলেও বাকি ২৯৭ আসনের বেসরকারি ফলে বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে ২০৯টি আসন পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আইনি জটিলতায় চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

২৯৭টি আসনের মধ্যে প্রাপ্ত ফলাফলের চিত্র নিচে দেওয়া হলো:

দল/প্রার্থী আসন সংখ্যা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮
স্বতন্ত্র প্রার্থী ০৭
জাতীয় নাগরিক পার্টি ০৬
খেলাফত মজলিস ০২
ইসলামী আন্দোলন বাংলাদেশ ০১
গণঅধিকার পরিষদ ০১
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ০১
গণসংহতি আন্দোলন ০১

ইসি সচিব জানান, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে। তবে ওই আসনগুলোতে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকায় সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচনে গড় ভোট প্রদানের হার ৫৯.৪৪% হলেও গণভোটে তা দাঁড়িয়েছে ৬০.২৬%

গণভোটে সংশোধন ও পরিবর্তনের পক্ষে জনরায় এসেছে উল্লেখ করে তিনি জানান: 'হ্যাঁ' ভোট: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। 'না' vote: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

সচিব বলেন, "রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে হার্ডকপি পাওয়ার পর যাচাই-বাছাই শেষে গেজেট প্রকাশ করা হবে। তড়িঘড়ি করে অসম্পূর্ণ কিছু করা আমাদের দায়িত্বশীলতার মধ্যে পড়ে না। চূড়ান্ত শিট হাতে পেলেই দ্রুততম সময়ে ডিজিটাল আদেশে গেজেট জারি করা হবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

২৯৭ আসনের ফল ঘোষণা: ২০৯ আসনে বিএনপির জয়, স্থগিত ২ আসন

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত