নজর বিডি

রমনা কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মার্কেট থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

রাজধানীর রমনা থানাধীন রমনা কমপ্লেক্সের ভেতর থেকে আনুমানিক ৯০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মার্কেটে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি আর বেঁচে নেই।

এসআই আওলাদ হোসেন জানান, মার্কেটের লোকজনের সাথে কথা বলে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং প্রায়ই এই মার্কেট এলাকায় থাকতেন। পুলিশের প্রাথমিক ধারণা, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে এবং আধুনিক প্রযুক্তির (আঙুলের ছাপ) সহায়তা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রমনা কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মার্কেট থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

রাজধানীর রমনা থানাধীন রমনা কমপ্লেক্সের ভেতর থেকে আনুমানিক ৯০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলার মার্কেটে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি আর বেঁচে নেই।

এসআই আওলাদ হোসেন জানান, মার্কেটের লোকজনের সাথে কথা বলে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং প্রায়ই এই মার্কেট এলাকায় থাকতেন। পুলিশের প্রাথমিক ধারণা, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে এবং আধুনিক প্রযুক্তির (আঙুলের ছাপ) সহায়তা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত