নজর বিডি

শপথ অনুষ্ঠানে থাকছেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে

গণমাধ্যমের সামনে স্টষ্ট করেছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘দেশের গর্বিত সন্তান’ হিসেবে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টাদের দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তা নাকচ করে দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে নতুন সরকারকে স্বাগত জানাবেন।

প্রেস সচিব জানান, উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে ফ্ল্যাগবাহী (পতাকাবাহী) গাড়িতে করে যাবেন। তবে অনুষ্ঠান শেষে ফেরার সময় তারা সাধারণ গাড়িতে (ফ্ল্যাগ স্ট্যান্ড ঢেকে বা পতাকা নামিয়ে) নিজ নিজ গন্তব্যে ফিরবেন।

উপদেষ্টাদের 'দেশের গর্বিত সন্তান' হিসেবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, তারা দেশেই আছেন এবং রাষ্ট্রীয় নিয়ম মেনেই দায়িত্ব হস্তান্তর করছেন।

উপদেষ্টাদের মধ্যে ফয়েজ আহমদ তৈয়্যব ইতোমধ্যে তার পুরোনো আবাসস্থলে ফিরে গেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, কর্মস্থল থেকে যথাযথ নিয়ম মেনেই তিনি বিদায় নিয়েছেন।

অন্য কোনো উপদেষ্টার দেশ ছাড়ার খবরের কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শপথ অনুষ্ঠানে থাকছেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গণমাধ্যমের সামনে স্টষ্ট করেছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘দেশের গর্বিত সন্তান’ হিসেবে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টাদের দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তা নাকচ করে দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে নতুন সরকারকে স্বাগত জানাবেন।

প্রেস সচিব জানান, উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে ফ্ল্যাগবাহী (পতাকাবাহী) গাড়িতে করে যাবেন। তবে অনুষ্ঠান শেষে ফেরার সময় তারা সাধারণ গাড়িতে (ফ্ল্যাগ স্ট্যান্ড ঢেকে বা পতাকা নামিয়ে) নিজ নিজ গন্তব্যে ফিরবেন।

উপদেষ্টাদের 'দেশের গর্বিত সন্তান' হিসেবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, তারা দেশেই আছেন এবং রাষ্ট্রীয় নিয়ম মেনেই দায়িত্ব হস্তান্তর করছেন।

উপদেষ্টাদের মধ্যে ফয়েজ আহমদ তৈয়্যব ইতোমধ্যে তার পুরোনো আবাসস্থলে ফিরে গেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে, কর্মস্থল থেকে যথাযথ নিয়ম মেনেই তিনি বিদায় নিয়েছেন।

অন্য কোনো উপদেষ্টার দেশ ছাড়ার খবরের কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত