নজর বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন: ওম বিড়লা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এই আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা জনকেন্দ্রিক সহযোগিতার ধারা অব্যাহত রেখে বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে ভবিষ্যতে একত্রে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে এদিন দুপুরে বিশেষ বিমানে ঢাকা পৌঁছান ভারতের লোকসভার স্পিকার। তার সঙ্গে প্রতিনিধিদলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও রয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজই বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পরপরই প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে এই উচ্চপর্যায়ের সফর ও আমন্ত্রণ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন: ওম বিড়লা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে এই আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওম বিড়লা। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা জনকেন্দ্রিক সহযোগিতার ধারা অব্যাহত রেখে বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে ভবিষ্যতে একত্রে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে এদিন দুপুরে বিশেষ বিমানে ঢাকা পৌঁছান ভারতের লোকসভার স্পিকার। তার সঙ্গে প্রতিনিধিদলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও রয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজই বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পরপরই প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে এই উচ্চপর্যায়ের সফর ও আমন্ত্রণ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত