প্রতি বছর রমজান এলেই ইফতারের স্বাদ নিতে এখানে ছুটে আসেন নানা প্রান্তের মানুষ। ইফতারিতে স্বাদ ও বৈচিত্র্যে ৪০০ বছরের পুরোনো এ বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র রমজানের প্রথম দিনেই চিরচেনা রূপে ফিরেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। ৪০০ বছরের পুরোনো এই বাজারটি আজও রোজাদারদের কাছে ইফতারির প্রধান আকর্ষণ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর থেকেই দোকানিরা পসরা সাজিয়ে বসেন এবং দুপুরের পর থেকেই ক্রেতাদের ঢল নামে।
চকবাজারের ইফতারিতে রয়েছে প্রায় ১০০ রকমের আইটেম। সাধারণ ছোলা-পেঁয়াজুর পাশাপাশি এখানে মিলছে বাহারি সব রাজকীয় খাবার। এক নজরে দেখে নিন আজকের বাজার দর:
চকবাজারের সিগনেচার আইটেম ‘বড় বাপের পোলায় খায়’ নিয়ে বরাবরের মতোই ক্রেতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। মাংসের কিমা, কাবাব, ডিম, ঘি, বুটের ডাল ও বিশেষ মসলার মিশ্রণে তৈরি এই খাবারটি এবছরও ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতা মোহাম্মদ জানান, যুগ যুগ ধরে এই খাবারের স্বাদ নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন।
খিলগাঁও থেকে আসা ক্রেতা তাহেরুল বলেন, "চকবাজারের মুখরোচক সব আইটেম অন্য কোথাও পাওয়া যায় না, তাই প্রতি বছরই এখানে আসা হয়।" তবে অনেক ক্রেতা ইফতারি খোলা অবস্থায় বিক্রি করা নিয়ে স্বাস্থ্যঝুঁকির ব্যাপারে বিক্রেতাদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন