নজর বিডি

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালুর উদ্যোগ

প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ◼️সুমাইয়া নূর প্রভা  নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুর জন্য সম্মানি ভাতা চালুর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এই কর্মসূচি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।   শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। এ সময় তাঁর পাশে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন। মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানি ভাতা চালু করা। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ঈদের আগেই সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি ইতোমধ্যে একাধিক দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, শনিবার তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কাজ করেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি সংশ্লিষ্টদের ব্রিফ করেন এবং দীর্ঘদিন ধরে কর্মরত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। একই দিনে সংশ্লিষ্ট মন্ত্রীরাও নীতিগত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালুর উদ্যোগ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ◼️সুমাইয়া নূর প্রভা  নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুর জন্য সম্মানি ভাতা চালুর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় এই কর্মসূচি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।   শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। এ সময় তাঁর পাশে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন। মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানি ভাতা চালু করা। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ঈদের আগেই সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি ইতোমধ্যে একাধিক দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, শনিবার তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কাজ করেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি সংশ্লিষ্টদের ব্রিফ করেন এবং দীর্ঘদিন ধরে কর্মরত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। একই দিনে সংশ্লিষ্ট মন্ত্রীরাও নীতিগত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত