হজযাত্রীদের সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। কিন্তু তাদের সেবা দিতে অবহেলা করলে বা কষ্ট দিলে আল্লাহর কঠিন শাস্তির
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাদের সেবা করা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। তাই নিজ মাতাপিতার মতো পরম মমতায় হজযাত্রীদের খেদমত করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে রাজধানীর আশকোনা হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের 'প্রশিক্ষণ-২০২৬' এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন।
ধর্মমন্ত্রী বলেন, "হজযাত্রীদের সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। কিন্তু তাদের সেবা দিতে অবহেলা করলে বা কষ্ট দিলে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।" তিনি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সাবলীল করতে সংশ্লিষ্টদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দেন।
সেবার মান বাড়াতে মন্ত্রী এক বিশেষ ঘোষণা দিয়ে বলেন, চলতি বছরে সরকারি-বেসরকারি পর্যায়ের শ্রেষ্ঠ তিনজন হজ গাইডকে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন। এর মধ্যে: প্রথম স্থান: ৫ লাখ টাক দ্বিতীয় স্থান: ৩ লাখ টাকা তৃতীয় স্থান: ২ লাখ টাকা
বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর গঠিত এই সরকারের অধীনে হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা উদাসীনতা সহ্য করা হবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং হাব (HAAB) মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন