নজর বিডি

দেশজুড়ে প্রবাসীদের মরদেহ পৌঁছে দিতে নতুন উদ্যোগ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬:

প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দিতে দুইটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে মোট ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সংখ্যা দাঁড়ালো পাঁচটি।

মঙ্গলবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশ থেকে আসা প্রবাসীদের মরদেহ সংরক্ষণ করে বিমানবন্দর থেকে সরাসরি তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগে তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে এ কাজ পরিচালিত হতো, এখন আরও দুটি যুক্ত হওয়ায় সেবার পরিধি বাড়বে।

তিনি জানান, এ সেবা শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও চালু করা হবে। ভবিষ্যতে দেশের সব বিমানবন্দর থেকে প্রবাসীদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, প্রবাসীদের কল্যাণ ও কর্মসংস্থান নিশ্চিতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, বর্তমানে পাঁচটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে মরদেহ পাঠানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের পরিবারকে বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এছাড়া যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে বিদেশে যান, তাদের জন্য ১৩ লাখ টাকার একটি তহবিল সুবিধা রয়েছে। এ সুবিধা পেতে বিদেশে যাওয়ার আগে বিএমইটিতে নিবন্ধন বাধ্যতামূলক বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আয়োজক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সারওয়ার ভূঁইয়া বলেন, আগে থাকা এসি অ্যাম্বুলেন্স দিয়ে দূর-দূরান্তে মরদেহ পরিবহনে সমস্যা হচ্ছিল। নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স সংযোজনের ফলে সেবা আরও কার্যকর হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেশজুড়ে প্রবাসীদের মরদেহ পৌঁছে দিতে নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত