নিজন্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের গুরুত্বপূর্ণ সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ নেতার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হবে। সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম সরকারি দলের সকল সংসদ সদস্যকে (এমপি) যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যপ্রণালী এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো অধিবেশনে উপস্থাপনের বিষয়ে সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন