সারাদিন না খেয়ে থাকার পর আমরা এমন কিছু খুঁজি, যা একইসঙ্গে স্বাস্থ্যের জন্য উপকারী এবং তৃপ্তিদায়ক। তেমনই একটি পদ হলো ফলের সালাদ।
সারাদিন রোজা রাখার পর শরীরে শক্তির জোগান দিতে এবং পানিশূন্যতা দূর করতে ফলের সালাদের জুড়ি নেই। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন এই পুষ্টিকর পদ।
ফল: আপেল (১টি), কলা (২টি), আঙুর (এক মুঠো), স্ট্রবেরি (৫-৬টি), পাকা পেঁপে (কয়েক টুকরা), বেদানা ও খেজুর (৪-৫টি)।
অন্যান্য: কিশমিশ (এক মুঠো), কমলার রস (আধা কাপ), লেবুর রস (১টি), চিনি (১ টেবিল চামচ), বিট লবণ (স্বাদমতো)।
টালা জিরা গুঁড়া (আধা চা চামচ) ও পুদিনাপাতা কুচি (১ টেবিল চামচ)।
১. প্রথমে সবগুলো ফল ভালো করে ধুয়ে পছন্দমতো ছোট ছোট টুকরো করে কেটে নিন।
২. একটি বড় পাত্রে কাটা ফলগুলোর সঙ্গে কমলার রস, লেবুর রস, বিট লবণ, চিনি ও টালা জিরা গুঁড়া মিশিয়ে নিন।
৩. সবশেষে পুদিনাপাতা কুচি ছড়িয়ে দিন।
৪. সতর্কতা: সালাদটি খুব আলতো হাতে মাখাবেন যেন ফলের আকার নষ্ট না হয়।
সালাদটি মাখানোর পর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে ইফতারে বাড়তি তৃপ্তি পাওয়া যাবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন